স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৬:২৪
অ- অ+

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা নির্ধারণের কাজ চলছিল।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনকে উঁচু রেলপথের ওপর দেখা গেছে। রেললাইনের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের ধ্বংসাবশেষ।

কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানান, জরুরি সেবাকর্মীরা যাত্রী ও আহতদের আশ্রয়ের ব্যবস্থা করতে শহর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিরোধী পিপলস পার্টিও তাদের সব নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই রেলপথে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পর দেশটির রেলপথ রক্ষণাবেক্ষণে বিনিয়োগের পর্যাপ্ততা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সূত্র: রয়টার্স

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে ফোন, মাঝনদীতে অসুস্থ লঞ্চযাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড