ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:০৩
অ- অ+

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আইনি স্বীকৃতি বা অনুমোদন ছাড়াই ভেটেরিনারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে ঝিনাইদহে এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাউন্সিলের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিনাক্ষী নাগ উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের স্বীকৃতি ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকা টাইমস/২৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিক্রুটিং লাইসেন্স পেল ‘প্রান্তিক শক্তি লিমিটেড’
স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের উদ্দেশ্য ছিল আইনের কঠোরতা বোঝানো: স্বরাষ্ট্রমন্ত্রী
বরিশালে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার