বিরল চন্দ্রগ্রহণ যেসব অঞ্চলে আজ থেকে দেখা মিলবে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭
অ- অ+

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত থেকে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা মিলবে বিরল এক মহাজাগতিক দৃশ্যের। এ সময় গভীর আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এ সময় বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না।

চন্দ্রগ্রহণের মূল দৃশ্য সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে। এ ছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এবার চাঁদের প্রায় পুরো অংশই পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে গেলেও এটি সম্পূর্ণ অদৃশ্য হবে না।

সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বেঁকে চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর কারণে চাঁদ তামাটে বা লালচে রঙ ধারণ করতে পারে। এ ধরনের দৃশ্যকে প্রচলিতভাবে ‘ব্লাড মুন’ বলা হয়।

জানা গেছে, পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে হয়ে ওঠার দৃশ্য তুলনামূলকভাবে অল্প সময় স্থায়ী হবে।

চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ কোনো প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই নিরাপদে এ মহাজাগতিক দৃশ্য দেখা যায়।

তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতা অঞ্চলভেদে ভিন্ন হবে। ফলে কোনো নির্দিষ্ট স্থান থেকে এটি দেখা যাবে কি না, তা ওই এলাকার দিগন্তে চাঁদের অবস্থান ও স্থানীয় আবহাওয়ার ওপর নির্ভর করবে।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা