হামজা-শামিতকে ছাড়াই বাংলাদেশের আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ২৩:০০
অ- অ+

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘ফিফা আসিয়ান কাপ’ সামনে রেখে মঙ্গলবার রাতে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বুধবার ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।

এই দলে নেই বিদেশি লিগে খেলা খেলোয়াড়রা। সেই তালিকায় আছেন হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম। তারা চূড়ান্ত স্কোয়াডে থাকবেন। দলের সঙ্গে টুর্নামেন্টের আগে যোগ দেবেন তারা। ২৮ জনের দলে নতুন মুখ দুজন, সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

ফিফা আসিয়ান কাপ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় বাংলাদেশকে সুযোগ দিয়েছে ফিফা। ফিফার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে আসিয়ান কাপের আসর।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

বাংলাদেশের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে এসপি রেজাউলের আক্রমণাত্মক পোস্ট
নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে ৩৭৫ প্রশিক্ষণার্থী পেল গাছের চারা
আরও ১ বছর এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন
ডিএমপির নতুন মুখপাত্র আকতার হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা