সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ২০:৩২
অ- অ+

সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান আর নেই। আজ রোববার বিকেলে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নূরুল হাসান খানের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন, নুরুল হাসান খানের নামাজে জানাজা বাদ এশা মিরপুর ২ নম্বর মার্কেট মসজিদে অনুষ্ঠিত হবে। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন নূরুল হাসান খান। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালেও চিকিৎসা নেন।

নূরুল হাসান খানের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এবং ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেত্রকোণায় জন্মগ্রহণ করা নূরুল হাসান খান দৈনিক দিনকাল পত্রিকার চিফ রিপোর্টারের দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘ পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন।

সাংবাদিক নূরুল হাসান খান জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সাথে যুক্ত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে পেশাগত দায়িত্ব পালন করেছেন নূরুল হাসান খান। ২০২১ সালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে দুই হাজার ৫৮২ সাংবাদিকের দেওয়া যৌথ বিবৃতিতেও তার নাম ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত ৩০