নায়করাজের নবম মৃত্যুবার্ষিকীতে নিরবের আবেগঘন স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬, ১৮:০১
অ- অ+

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুবার্ষিকীতে রাজ্জাককে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন।

শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজে রাজ্জাকের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করেন নিরব। ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী তাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। ছবিটি প্রকাশ করে নায়করাজের সঙ্গে কাজের স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

পোস্টে নিরব জানান, রাজ্জাকের পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ২৩–২৪ দিন শুটিং করলেও ওই সময়ে একবারও রাজ্জাককে ছবি তোলার কথা বলার সাহস পাননি। শুটিংয়ের শেষ দিনে স্ত্রী পাশে থাকায় সাহস করে রাজ্জাকের সঙ্গে ছবি তোলার কথা বলেন তিনি।

নিরব উল্লেখ করেন, সেদিন রাজ্জাক হাসিমুখে তাকে ও তার স্ত্রীকে নিজের দুই পাশে টেনে নিয়ে ছবি তুলেছিলেন।

স্মৃতিচারণ করে নিরব লিখেছেন, তার ডিরেকশনে কাজ করা যেমন সৌভাগ্য, তার সাথে একটা ছবি তোলাও তেমন গাটসের ব্যাপার ছিল।

রাজ্জাককে বাংলা চলচ্চিত্রের ‘প্রিন্সিপাল’ ও ‘ডিপার্টমেন্টের হেড’ হিসেবে উল্লেখ করে নিরব আরও লিখেছেন, ‘আজ আপনি নেই স্যার। কিন্তু আপনার শেখানো সাহসটা রয়ে গেছে।’

পোস্টের শেষে নায়করাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিরব লিখেছেন, ‘ভালো থাকবেন ওপারে। শ্রদ্ধা এবং ভালোবাসা।’

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। ষাটের দশকে ঢাকাই চলচ্চিত্রে তার অভিনয়জীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দর্শকের ভালোবাসায় তিনি ‘নায়করাজ’ উপাধি পান।

২০১৭ সালের ২১ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। দুই দিন পর ২৩ আগস্ট বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬৬
Bangladeshi Filmmaker Saidul Islam Builds a Career in Europe’s Exhibition Industry
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে দুই দিনের প্রশিক্ষণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা