বাবা-ছেলের হৃদয়স্পর্শী গল্পে ‘সাকী’

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৩৫
অ- অ+

বাবা ও ছেলের ভালোবাসা, মায়া, ত্যাগ এবং আত্মিক বন্ধনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ইসলামিক কাওয়ালি গান ‘সাকী’ (SAAQI)। গায়ক মুসলাহর এই গানের ভিডিওতে বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। নাজমুল ইভান ও হোসাইন এ. স্পর্শের পরিচালনায় নির্মিত মিউজিক্যাল ফিল্মটি মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

গত ৬ নভেম্বর সন্ধ্যায় মুসলাহর (MUSLAH) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়। ব্যতিক্রমী গল্প ও নির্মাণশৈলীর কারণে মুক্তির পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গানটির ভিডিওর শুটিং হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এতে প্রায় ২০০ শিল্পী, কলাকুশলী ও ক্রু সদস্য অংশ নেন। এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন তাহসিন রহমান।

‘সাকী’র কথা লিখেছেন নুরুল কিবরিয়া সাকিব। সুর করেছেন মাসুম বিল্লাহ। সংগীত পরিচালনায় ছিলেন সন্ধিপ কুমার দেব। গানটির মিক্সিং করেছেন আব্দুল ওয়াদুদ মইনুল ও জাকির হুসাইন। মাস্টারিং করেছেন ফিনল্যান্ডের স্ভান্তে ফোর্সব্যাক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহমুদুল হাসান।

গানটি প্রসঙ্গে মুসলাহ বলেন, ‘সাকী’ মূলত একজন বাবা ও তাঁর সন্তানের সম্পর্ক, ভালোবাসা, মায়া, ত্যাগ এবং আত্মিক বন্ধনের গল্প। শৈশবে একটি শিশু বাবার ছায়ার ভেতর দিয়ে হাঁটে। বাবা নিজের চলার গতি কমিয়ে দেন, যেন সন্তান কখনো তাঁর ছায়ার বাইরে চলে না যায়। সময়ের সঙ্গে সন্তান বড় হয়, জীবনের ব্যস্ততায় বাবার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু সন্তানের জন্য বাবার ভালোবাসা ও দোয়া কখনো শেষ হয় না।

গানটির গল্পে পারিবারিক ভালোবাসার পাশাপাশি আধ্যাত্মিকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এখানে ‘সাকী’ কেবল পানপাত্র পরিবেশনকারী নয়, বরং একজন আধ্যাত্মিক পথপ্রদর্শকের প্রতীক। যিনি ভালোবাসা ও আত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসার পথে পরিচালিত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননা দিল সফেন ফ্যামিলি