মাধবপুরে কেটফিস মাছচাষের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত মাছচাষের দায়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত (কেটফিস) মাছ চাষের দায়ে ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, পিতা আব্দুর রউফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, জনস্বার্থ ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









