শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেল ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:০৪
অ- অ+

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

তিনি জানান, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের আইনজীবী প্রতিষ্ঠান থেকে পাঠানো ই-মেইলে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

তবে এই অনুরোধ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত নয় বলে জানান তিনি।

সাইদুর রহমান বলেন, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমোদনপত্র বা অথরাইজেশন-সংক্রান্ত প্রমাণ সংযুক্ত ছিল না। ফলে আবেদনটি তার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ নেই। ই-মেইল পাওয়ার পর বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও দিল্লি হাইকমিশনের কাছ থেকে এ ধরনের ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা: স্পিকার
আবারও বাড়ল স্বর্ণের দাম
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা