মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৩৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক তপন সরকার সম্প্রতি বিদ্যালয়ের একাধিক ছাত্রীর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক তপন সরকারকে মারধর করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে কেউ এমন অসদাচরণ করার সাহস না পায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

তবে অভিযুক্ত শিক্ষক তপন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম যে অভিযোগটি করা হয়েছিল, সেটি সঠিক। কিন্তু পরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এর বেশি কিছু বলার নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তখন অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয়দের মারধরের পর অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শিক্ষা অফিস থেকে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুরে কেটফিস মাছচাষের দায়ে ১০ হাজার টাকা জরিমানা
জামালপুরে মসলা তৈরির কারখানায় অভিযান: কারাদণ্ড, জরিমানা
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
চাঁদপুরে ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু