ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা বিশ্বাস

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ২০:০৫
অ- অ+

এবার খুলনার ডাকবাংলায় দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর 'হাউজফুল অফার' এ ফ্রিজ কিনে বিনামূল্যে ওয়ালটনের আরেকটি ফ্রিজসহ এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ঘরভর্তি নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য উপহার পেয়ে মহাখুশি শতরুপা ও তাঁর পরিবার।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মানের মাধ্যমে শতরুপার হাতে ওয়ালটন থেকে উপহার পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনে নগরীজুড়ে তৈরি হয় এক উৎসবের আমেজ। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত ওই হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষেরা ছুটে আসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর, ২০২৬ তারিখ থেকে দেশব্যাপী পরিচালিত হচ্ছে ওয়ালটনের 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫'। এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে 'ওয়ালটন হাউসফুল অফার'। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।

এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। এরপর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন। এর কিছুক্ষণ পরেই শতরুপার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে 'ওয়ালটন হাউজফুল অফার' এ ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার একটি এসএমএস আসে।

হস্তান্তর অনুষ্ঠানে ওই সময়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে শতরুপা বলেন, প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজে কেনার সুবাদে আমি ওয়ালটন থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি আরো অনেক ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছি। এটা শুনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ি। ওয়ালটন ফ্রিজের মান ভালো। দেখতে সুন্দর। দামও হাতের নাগালের মধ্যে। তাই ওয়ালটন ফ্রিজ কিনেছিলাম। ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার মত সাধারণ ক্রেতাদেরকেই ওয়ালটন সত্যি সত্যি উপহার বুঝিয়ে দিচ্ছে- এটা দেখার পর ওয়ালটনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে 'ডিজিটাল কাস্টমার ডাটাবেজ' তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলমগীর হোসেনকে এএসপির র‍্যাংক ব্যাজ পরালেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আশুলিয়ায় কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান