অদম্য যুব সংগঠক কিশোরগঞ্জের আমিনুল হক সাদী

“কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র” হতে তিন মাসের আবাসিক প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে “যুব উন্নয়ন পরিষদ” নামে একটি যুব কল্যাণমূলক সংগঠন তৈরি করে জেলায় যুুুব জাগরণে ব্যাপক ভূমিকা রেখেছেন যুব সংগঠক আমিনুল হক সাদী।
মাস্টার্স পড়ুয়া সাদী সরকারি চাকরির দিকে না থাকিয়ে নিজেই শুরু করেন নানা উদ্যোগ। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রথম দফায় ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ‘সাদী সমন্বিত কৃষি খামার’ গড়ে তোলেন। এরপর তাঁর পিছনে ফিরে থাকাতে হয়নি। বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত যুব সংগঠনের ৫ শতাধিক সদস্যের একটি বিশাল টিম যুব কল্যাণে ও সমাজকর্মে কাজ করে যাচ্ছেন।
এ সংগঠনের মাধ্যমে ৩ হাজার বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণের আওতায় এনেছেন। এরমধ্যে ৩ শতাধিক যুবককে স্বাবলম্বী করে তোলেছেন।
জেলা পর্যায় থেকে শুরু করে জাতীয়ভাবে সফলতা অর্জন করায় শতাধিক সনদ লাভ করেছেন।সম্প্রতি জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত সাতদিন ব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিনে জেলায় শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে চতুর্থবারের মতো সম্মাননা স্মারক পেয়েছেন যুব সংগঠক আমিনুল হক সাদী।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে জাতীয় যুব দিবসের সাতদিন ব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিনে এ সম্মাননা প্রদান করেন জাতীয় যুব পুরস্কার জেলা বাচাই কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এছাড়াও যুব দিবস ২০২৬ উপলক্ষে ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় জেলায় দ্বিতীয় স্থান লাভ করায় পুরস্কার পেয়েছেন যুব সংগঠক আমিনুল হক সাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ১-আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। তিনিও সাদীর এই যুব উন্নয়ন কর্মকান্ডে প্রশংসা করেন।
কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম বলেন, ‘আমিনুল হক সাদীর নেতৃত্বে পরিচালিত ‘যুব উন্নয়ন পরিষদ’ যুব সমাজের জন্য একটি রোল মডেল। তার কর্মপরিকল্পনা, পাঠাগার নির্মাণ এবং প্রশিক্ষণ কার্যক্রম বেকারদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমি তার সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করি।’
যুব কল্যাণে অসামান্য অবদান রাখায় পর পর তিনবার জেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক নিবাচিত হয়েছেন। এবারেও তিনি জেলায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মনোনীত হয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে সম্মাননা স্মারক পেয়েছেন।
(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











