জামালপুরে মসলা তৈরির কারখানায় অভিযান: কারাদণ্ড, জরিমানা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৩২
অ- অ+

জামালপুর সদর উপজেলা নান্দিনায় বিভিন্ন মসলা তৈরির কারখানায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মরিচের গুঁড়ায় পচা ও উচ্ছিষ্ট মরিচ এবং ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার, ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া মেশানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অপরাধের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে মরিচের গুঁড়া তৈরিতে পচা ও উচ্ছিষ্ট মরিচ ব্যবহার, মরিচের গুঁড়ায় ইন্ডাস্ট্রিয়াল রঙ মেশানো এবং ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া মেশানোর মতো জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে অভিযুক্ত চারজনকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, জব্দ করা আলামত বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুরে কেটফিস মাছচাষের দায়ে ১০ হাজার টাকা জরিমানা
মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
চাঁদপুরে ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু