যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ২২:২২
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাশ (৪৫) নামে আরও একজন পালিয়ে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে চেকপোস্ট চলাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল জনপদ মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে করে দুজন সেখানে আসেন। তাঁদের মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্য ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের সহযোগিতায় সাইফুলকে আটক করা হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, আটকের সময় সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করেন। এ ঘটনায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সাইফুলের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামে। তাঁর বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফাস্ট লেন এলাকায় বসবাস করেন। পালিয়ে যাওয়া পলাশের বাড়ি মানিকগঞ্জে। তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননা দিল সফেন ফ্যামিলি
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন