কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননা দিল সফেন ফ্যামিলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ২২:১১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননা দিয়েছে সোসাইটি ফর এনলাইটেন নেশন (সফেন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিতব্য আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ নিয়েও আলোচনা হয়।

আয়োজকেরা জানান, অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের একটি প্ল্যাটফর্মে একত্র হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। বিদেশে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির সঙ্গে দেশের মানুষের সরাসরি যোগাযোগ ও যোগসূত্র স্থাপন করা প্রয়োজন।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও সামনে আরও বড় সুযোগ রয়েছে। জাতির কল্যাণে তিন প্রজন্মকে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক ও কলামিস্ট বেলাল উদ্দিন সরকার তুহিন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘বিবাহ’র মার্কেটিং ডিরেক্টর ড. আমিনুল ইসলাম এবং গাজীপুরের ব্যবসায়ী জায়দুল কবির ভাঙ্গী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য।

এ সময় বক্তারা দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়েরির সম্পাদক ড. খান আসাদুজ্জামানের প্রশংসা করেন। তাঁরা বলেন, বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ড. খান আসাদুজ্জামান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন, যা প্রশংসনীয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন
মাধবপুরে কেটফিস মাছচাষের দায়ে ১০ হাজার টাকা জরিমানা
মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ