দক্ষিণখানে ১০ মামলার আসামি ফরহাদ দেওয়ান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ০০:৩৪
অ- অ+

রাজধানীর দক্ষিণখানে বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, চুরি, হত্যাচেষ্টা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।

রবিবার দক্ষিণখান থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফরহাদ দেওয়ান দক্ষিণখানের গাওয়াই এলাকার পেয়ারা বাগানের বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন দেওয়ান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরহাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায়ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সবমিলিয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। মামলাগুলোতে ছিনতাই, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ফরহাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!
ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ