প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:৩১
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।

রবিবার পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। একই দিন সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

রবিবার ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে আহ্বায়ক ছিলেন রফিকুল ইসলাম মজনু। আর সদস্য সচিব পদে ছিলেন তানভীর আহমেদ রবিন। তিনি তার পদে বহাল থাকলেও আহ্বায়ক থেকে বাদ পড়েছেন রফিকুল ইসলাম মজনু।

এর আগে গত ১ নভেম্বর মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্য সচিব হন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা
মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা 
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
বাগেরহাটে বিকাশকর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই