চিকিৎসাকেন্দ্রিক নয়, প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: জিয়াউদ্দিন 

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২১
অ- অ+

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি সেন্টারের অধীনে তিনটি করে সুস্বাস্থ্যের হাব তৈরি করা হবে। এসব কেন্দ্রের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, সারাদেশে স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানসহ চিকিৎসরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ ভবনে দোয়া মাহফিল