জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ ভবনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৭| আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৮
অ- অ+

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবন মসজিদে এ আয়োজন করা হয়।

এতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারীদের আত্মার শান্তি এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি, জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ
মহেশপুরে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত