হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৯
অ- অ+

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্মৃতিস্তম্ভের নিচের অংশে। এতে ওই অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছেন।

তবে কে বা কারা এবং কী উদ্দেশে স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ ভবনে দোয়া মাহফিল
কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ
মহেশপুরে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত