সোয়া পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে চলমান রেল ও সড়কপথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে দীর্ঘ সোয়া পাঁচ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা থেকে উপজেলার তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মাঝপথে আটকা পড়ে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। এতে চরম চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরে রেললাইন থেকে আন্দোলনকারীদের দেওয়া কাঠের স্লিপার সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল শুরু হয়।

চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ী, চান্দি ও বরিশল—এই ৬টি গ্রাম আলাদা করে 'বরিশল' নামে নতুন ইউনিয়ন গঠন করা হয় এবং সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে গত ৪ জুন গেজেট প্রকাশ করা হয়। শুরু থেকেই সদর উপজেলার সাথে থাকার দাবিতে আন্দোলন করে আসছেন গ্রামবাসী। দাবি না মানলে প্রতিদিন একই ধরনের কঠোর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি নিয়ে তাদের সঙ্গে প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আশ্বাস পেয়ে আপাতত অবরোধ সরিয়ে নিয়েছেন। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি
জাপানে চাকরির প্রস্তাব পেলেন আনসার-ভিডিপির চার সদস্য
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন