ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:১৪
অ- অ+

‘করবো সমবায়, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ' এই স্লোগানে ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় ব্যাংকের পরিচালক ও জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নোমান হোসেন বক্তব্য দেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিন প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্বনির্ভতা অর্জনে সমবায় আন্দোলনের কোন বিকল্প নেই এজন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ ভবনে দোয়া মাহফিল
কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ