জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আশিক সাঈদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৭
অ- অ+

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ।

রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর আশিক সাঈদ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনারসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
বাগেরহাটে বিকাশকর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই
দেশের পরিসংখ্যান ব্যবস্থায় বড় সংস্কার করছে সরকার: তিতুমীর
চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ, চতুর্থ দিন শেষে ৩১৫ রানে এগিয়ে ক্যারিবীয়রা