মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৭
অ- অ+

‌‍‌‌‘করবো সমবায়, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবর আলী বাবু, দপ্তর সম্পাদক মো. ওসমান গণি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের একত্রিত করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। বর্তমান সরকার সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বক্তারা সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
বাগেরহাটে বিকাশকর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই
জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আশিক সাঈদ