ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ২১:৩৮
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কপিল মন্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন কপিল মন্ডল। পথিমধ্যে বাবনাতলা চাপা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, অজ্ঞাত বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ
সারা বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রশংসায় উদ্ভাসিত: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার ১৫ লাখ টাকার পাটের গুদাম
মালিবাগে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল, বিস্ফোরণ এসবির গাড়িতে