সারা বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রশংসায় উদ্ভাসিত: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ২১:১৭
অ- অ+

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করে আজ তিনি ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসায় উদ্ভাসিত, জয়-জয়কার। ঠিক তখনই আমরা দেখছি এই দেশটাকে ধ্বংস করার জন্য, গণতন্ত্র ও সম্মৃদ্ধিকে ধ্বংসের জন্য গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতার চেষ্টা করা হচ্ছে।’

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকরা নয়, ওই ফ্যাসিবাদী দল যারা পালিয়েছে, তাদের লোকজন শ্রমিকের বেশ ধরে এই ষড়যন্ত্র করে গার্মেন্টস খাতটাকে ধ্বংস করবার ষড়যন্ত্র করছে। সাবধান হয়ে যান, এই সরকার ভেসে আসা নাই, জনগণের ভোটে এসেছে। যারা ষড়যন্ত্র করতে চান, মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাদের বিতাড়িত করেছে, আবারও বিতাড়িত করবে। বাংলাদেশ আর বসে থাকবে না। বাংলাদেশ আগামীদিনে সম্মৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, কঠিন করে মোকাবেলা কবরো জনগণকে নিয়ে। যারা রাষ্ট্রদ্রোহীতায় জড়িত তাদের তালিকা হচ্ছে। কেউ ক্ষমা পাবেন না। মনে রাখতে হবে জনগণের বাংলাদেশ।’

বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আপনারা সহযোগিতা করুন। অযথা বিরোধীতা করবেন না। আপনারা যদি অযথা বিরোধীতা করেন, অপ্রয়োজনে লং মার্চ করেন, অপ্রয়োজনে বিক্ষোভ করেন। অপ্রয়োজনে এই জনপ্রিয় সরকারকে আজেবাজে কথা বলেন। তাহলে উষ্কানি পাবে ওই ফ্যাসিবাদ। আপনারা কি ফ্যাসিবাদকে উষ্কানি দিচ্ছেন, আপনাদের তাহলে ভালো হবে না। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, এই দেশটাকে গড়ে তুলি। যদি গঠনমূলক ভূমিকা পালন করেন। আগামীতেও ভোট পাবেন, আর নইলে মনে রাখবেন আগামী নির্বাচনও হবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর দিনের ভোট রাতে হবে না, আর সিল মারার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করেন আগামী নির্বাচনে আরও অনেক কম সিট পাবেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, আবুল হাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার ১৫ লাখ টাকার পাটের গুদাম
মালিবাগে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল, বিস্ফোরণ এসবির গাড়িতে
পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ, বিস্ফোরিত হয়ে এসআরবি সদস্য আহত
সন্তান না হওয়ায় বিচ্ছেদ, স্বামীর পা ধরে কাঁদলেন স্ত্রী