মায়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রদল নেতাসহ  গ্রেপ্তার ৫

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৪৩
অ- অ+

বাংলাদেশের সার মায়ানমারে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

রবিবার (৮ নভেম্বর) ভোরে জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়ন ও ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক সাড়াষী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৪৪), ইছাখালী ইউনিয়ন বিএনপি সদস্য বাদশাহ (৪২), ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ফারাবি হোসেন ( ২৬), ছাত্রদল সদস্য ও সম্রাটের ছেলে ও তার ছাত্রদল বন্ধু। সম্রাটের ছেলে ও ছেলের বন্ধুর নাম নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে হয়ে দেশের অতি সংবেদনশীল কৃষি পণ্য সার মায়ানমারে পাচার করে আসছে একটি অসাধু চক্র। সার পাচারের ৩টি বড় চালান ইতিমধ্যে জব্দ ও সার পাচারের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃতদের দেয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিষ্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সংপৃক্ততা পায় জোরারগঞ্জ থানা। আটককৃতদের দেয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমানের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায়। অফিসে সোহাগকে না পেলেও মহসিন সম্রাটের ছেলে ও তার বন্ধুকে আটক করা হয়। এছাড়া ইছাখালী ইউনিয়নের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা বাদশাহকে তার বসতঘর থেকে রাত ৩টায় আটক করা হয়। এই সময় বাদশাহ অর্থনৈতিক অঞ্চল থেকে মাত্র ঘরে ফিরছেলেন বলে জানা গেছে।

এছাড়া ওচমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাটকেও তার ঘর থেকে আটক করে পুলিশ। যুবদল নেতা সোহাগের অফিসে অভিযান চালানোর পর থেকে বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, বাদশাহকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে এবং বাকিদের যার যার ঘর থেকে আটক করা হয়েছে। সারপাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সন্ধ্যায় ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে: আমিনুল হক
মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন