এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্য ব্যাডমিন্টন ফেডারেশনের

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিলসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন কমিটির সদস্যরা। এরপর দায়িত্ব গ্রহণ ও পরিচিতি পর্ব শেষে ফেডারেশনের বিগত দিনের কার্যক্রম ও হিসাব-নিকাশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে ব্যাডমিন্টনের উন্নয়ন ও ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল করার করণীয় নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
সভায় বিশেষ গুরুত্ব পায় আসন্ন এশিয়ান গেমস ব্যাডমিন্টন। এই প্রতিযোগিতায় ভালো ফল করার লক্ষ্য নির্ধারণ করে খেলোয়াড়দের প্রস্তুতি, প্রশিক্ষণ ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































