মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪
অ- অ+

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর সময় এক যুবককে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, সকালে টার্মিনালের আউটগেটে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজিজুল হক ও কনস্টেবল কামরুল। এ সময় তারা এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে ধাওয়া করে তাকে আটকের পর জানা যায়, তিনি আজমেরী পরিবহনের যাত্রী নুরুল আমিনের পকেট কেটে ৫০ হাজার টাকা নিয়ে পালাচ্ছিলেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এডিসি জিয়াউর রহমান বলেন, সড়কে যানজট যানজট নিরসনের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮
নেহা বোরাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, আদালতে তোলা হচ্ছে দিপকেকে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬