মুগদা মেডিকেলে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৪
অ- অ+

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–কক্সবাজার সদর উপজেলার ইলিয়াছ (৪৫) এবং রামু উপজেলার আনোয়ার ইসলাম (২৫)।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।

দুপুরে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) অতিরিক্ত ডিআইজি আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় তলায় রেডিওলজি ও প্যাথলজী বিভাগের রূপালী ব্যাংকের কালেকশন বুথের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতের অনুরোধ
ক্যানসারসহ জটিল রোগের ওষুধ পাচার করছিল বিশ্বের বিভিন্ন দেশে, জড়িত চায়না নাগরিক
যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে আটক বিক্ষোভকারীদের অভিযোগ
ভোক্তা অধিকার যখন কাগজে-কলমে