ইসরায়েলের কারাগারে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫
অ- অ+

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে প্রায় ৩৫০ জনকে কঠোর ও অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। খবর আল জাজিরার।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ভয়ভীতি দেখানো ও গ্রেপ্তারের পর এসব শিশুকে নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছে সংগঠনটি।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখা হচ্ছে। এতে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং তারা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, আটকের কারণে শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। একই সঙ্গে তারা স্বাভাবিক শিক্ষা ও পারিবারিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি শিশুদের আটকের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, নির্যাতন বন্ধ এবং আটক অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সংগঠনটির মতে, আটক শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দুর্নীতির মামলায় পিএসসির সাবেক চালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আজও সড়ক অবরোধ, তীব্র যানজট
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন, থাকবে স্ট্রাইকিং পেট্রোল