জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালক আহত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।

ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত চালকের নাম-পরিচয়ও জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।

মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও তারা সচেষ্ট থাকবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ট্রান্সকম এমডি সিমিন রহমানকে ১৬ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ
শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার