খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফর, এপিএসকে অব্যাহতি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯
অ- অ+

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন আবদুল আওয়াল বুলবুল। এ সফরের জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচি জারি করা হয়।

সফরসূচিতে উল্লেখ করা হয়, ঢাকার মোহাম্মদপুরে এপিএসের নিজ বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফিরবেন তিনি।

সফরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওই নোটিশের অনুলিপি দেওয়া হয়। এ ছাড়া জ্বালানির ব্যবস্থা করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও অনুলিপি পাঠানো হয়। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন মন্ত্রী। পরে তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, মামলা ৪২
সৌদি বিমানবন্দরে হামলার পর মার্কিন কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ
From the Partition of Bengal to Independent Bangladesh
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ