যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৫০
অ- অ+

রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম– মো. সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ (৩৮)।

বুধবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক সকাল ১০টা ১০ মিনিটের দিকে মাতুয়াইল এলাকায় এ অভিযান চালানো হয়। যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান ভূঁইয়া একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী-বিজিবি