দুর্গাপূজায় জীবন উৎসর্গকারী ২৯ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মাবলম্বী ২৯ পুলিশ সদস্যের পরিবারের জন্য শুভেচ্ছাবার্তাসহ উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম।
প্রতি বছরের মতো এবারও ২০২৫ সালে জীবন উৎসর্গকারী ৩২৬ জন পুলিশ সদস্যের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ২৯ জনের পরিবারের কাছে এসব উপহার পাঠানো হয়েছে। বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের মাধ্যমে পরিবারগুলোর কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত বছর জীবন উৎসর্গকারী ৩২৬ পুলিশ সদস্যের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ২৯৩টি পরিবার এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চারটি পরিবারকে আইজিপির পক্ষ থেকে শুভেচ্ছাবার্তাসহ উপহার সামগ্রী দেওয়া হয়েছিল।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













