তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৬

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১২টা থেকে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকালে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারদের মধ্যে— তেজগাঁও থানায় ১৬ জন, মোহাম্মদপুর থানায় ৭৫ জন, আদাবর থানায় ৫৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন এবং হাতিরঝিল থানায় ছয়জন রয়েছেন। এ ছাড়া শেরেবাংলা নগর থানায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













