দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৪৫
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবায় ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা করা হয়েছে।

রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে এসব বাস চলবে। জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।

বিশেষ বাস সার্ভিস নির্বিঘ্ন রাখতে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

এ সেবা সম্পর্কে তথ্য ও প্রয়োজনীয় সহায়তার জন্য বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২। মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
হাম-ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৩৫