ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫২
অ- অ+

ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২১০ জন। সব মিলিয়ে হতাহত হয়েছেন ৩৭৮ জন। ইয়েমেনের সরকারপন্থি বাহিনী এ দাবি করেছে। খবর আল জাজিরার।

আজ শনিবার (১৭ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে তাইজ সামরিক কমান্ড জানিয়েছে, হুতিদের অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে নয়টি হামলা চালানো হয়েছে।

আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে এসব হামলা চালানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, বিমান হামলা ও স্থল সংঘর্ষে ১৬৮ হুতি যোদ্ধা নিহত এবং ২১০ জন আহত হয়েছেন। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের এ ঘোষণার আগে হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, সা'দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়েছে।

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
নেহা বোরাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, আদালতে তোলা হচ্ছে দিপকেকে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬