নেহা বোরাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, আদালতে তোলা হচ্ছে দিপকেকে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯
অ- অ+

ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক রাখার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

দিল্লি পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

তবে সিজেপির দাবি, দিপকেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, ‘দিপকেকে আটক করার আট ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। কিন্তু তিনি কোথায় আছেন, তা এখনো আমরা জানি না। তাঁকে আইনজীবী কিংবা আমাদের দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা-ও আমরা জানতে পারিনি।’

এর আগে শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগেই নিজ বাসা থেকে অভিজিৎ দিপকেকে আটক করে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি ছিল তাঁকে দ্বিতীয়বার আটকের ঘটনা। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় নেহা বোরাকে। এর আগে গত ১০ অক্টোবর তাঁকে প্রথমবার আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল।

এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

সিজেপি নেতা অভিজিৎ দিপকে নয়াদিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিকেলে এ কর্মসূচি আয়োজনের কথা ছিল।

তবে কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ দিপকের বাড়িতে নোটিশ পাঠিয়ে তাঁকে প্রতিবাদ কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়।

পরে দিপকেকে আটকের পাশাপাশি কনট প্লেসে জমায়েত হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কর্মসূচিতে অংশ নিতে পারেন—এমন সন্দেহে অভিযান চালিয়ে আরও প্রায় ১৫০ জনকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত