খোকসায় খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুষ্টিয়ার খোকসায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকাল তিনটায় উপজেলার দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়।
দেবীনগর শ্রীপুর ইয়াংস্টার ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, খোকসা থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু জায়েদ সান্টু এবং ব্যবসায়ী সুজন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ইউসুফ আলী। সঞ্চালনা করেন মো. আব্দুল আলীম।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













