ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:০৩
অ- অ+

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্ব শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে চোটে পড়ায় খেলছেন না তিনি।

এদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে নেই মেহেদী হাসান মিরাজও। ফলে বাংলাদেশের হয়ে টস করেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।

জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় বসছে এবি পার্টি
যশোরে হামজ্বরে আ.লীগের ইউপি চেয়ারম্যানের মৃত্যু
গেন্ডারিয়ায় অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশে সোপর্দ