খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে হোটেল কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ২১:১৬
অ- অ+

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে হোটেল কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা বাজারে মগের মুল্লুক হোটেলের কর্মীরা এ মানববন্ধন করে।

সেসময় হোটেলের কর্মচারী ছাড়াও স্থানীয় এলাকার বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মগের মুল্লুুক হোটেল উন্নতমানের খাবার পরিবেশন করে আসলেও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খাবারের মান নিয়ে অপপ্রচার ও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক মো. রোকন শেখ স্বনামধন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

(ঢাকা টাইমস/২৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন পুতিন
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা