আবারও নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল, দাম উঠল ৪১ কোটি টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩২
অ- অ+

ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি আবারও নিলামে উঠেছে। শেষ পর্যন্ত ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যবহৃত ঐতিহাসিক বলটি ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা।

গত শনিবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের মাধ্যমে বলটি বিক্রি হয়। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাস ‘আজতেকা’ মডেলের বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিল নিলাম কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ম্যারাডোনার করা দুটি গোলই ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে।

ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বল দখলের লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। গোলটি পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এর মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য দৌড়ে দ্বিতীয় গোলটি করেন তিনি, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়।

ঐতিহাসিক এই বলটি ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের দীর্ঘ ৩৬ বছর সংরক্ষণ করেছিলেন। পরে ২০২২ সালে তিনি প্রথমবারের মতো বলটি নিলামে তোলেন। সে সময় গ্রাহাম বাড অকশনের মাধ্যমে এটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়।

এরপর ২০২৩ সালে আবারও বলটি নিলামে তোলা হয়েছিল। তবে নির্ধারিত সংরক্ষিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি। এবার হেরিটেজ অকশনসের নিলামের মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এই নিদর্শনটি নতুন মালিকের কাছে চলে গেল।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা