হানিয়া আমিরের ভিডিও দেখে চমকে গেলেন ভক্তরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৫:৩৭| আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৫:৪৪
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তাঁর কণ্ঠ জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে অনেক নেটিজেন নানা মন্তব্য করেছেন। কেউ কেউ তাঁকে নেশাগ্রস্ত বলেও দাবি করেছেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হানিয়া। এ সময় নিজের দল ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন তিনি। চুল আড়াল করে উইগ ব্যবহারের বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশনা দিতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হানিয়ার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি নিয়ে শুরু হয় আলোচনা। কেউ কেউ মাদক বা অ্যালকোহল গ্রহণের অনুমান করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হানিয়ার ভক্তদের বড় একটি অংশ অবশ্য এসব মন্তব্যের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, ভিডিওতে এমন কোনো স্পষ্ট তথ্য নেই, যার ভিত্তিতে অভিনেত্রীকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ মনে করছেন, ঘুম থেকে ওঠার পর কিংবা অনুষ্ঠানের প্রস্তুতির সময় স্বাভাবিক উচ্ছ্বাসের কারণেও তাঁকে এমন দেখাতে পারে।

ভক্তদের অনেকে আরও বলেছেন, কোনো প্রমাণ ছাড়া একজন তারকার ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করা ঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো স্বাভাবিক মুহূর্তকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি না করার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হানিয়া আমির কিংবা তাঁর দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যমুনায় ধরা পড়ল ৪১ কেজির বাগাড়
দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১৫, বাসে আগুন
চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ মাদরাসাশিক্ষার্থীর
দেশ ও জাতির কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্বপালন করে যাবো: রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা