Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ

বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের অভিজ্ঞতা বাড়াতে Xpulse 200 4V ও Xpulse 200 4V Pro নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইডের আয়োজন করেছে Hero Bangladesh। দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।
২৫ আগস্ট আয়োজিত এই টেস্ট রাইডে অংশগ্রহণকারীরা Xpulse 200 সিরিজের দুই মডেল বিভিন্ন অন-রোড ও অফ-রোড সেকশনে চালিয়ে দেখার সুযোগ পান। আয়োজকদের দাবি, বাংলাদেশে গণমাধ্যমের প্রতিনিধিদের জন্য হিরো বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের বিশেষ অ্যাডভেঞ্চার টেস্ট রাইড এবারই প্রথম।
টেস্ট রাইডে মোটরসাইকেল দুটির হ্যান্ডলিং, সাসপেনশন, ব্রেকিং, বিভিন্ন ABS মোড ও রাইডিং ডায়নামিক্স সরাসরি পরীক্ষা করেন গণমাধ্যমকর্মীরা। বিশেষ করে অসমতল ও অফ-রোড পথে Xpulse 200 সিরিজের সক্ষমতা এবং বিভিন্ন রাইডিং কন্ডিশনে এর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।
এ ছাড়া টেস্ট রাইডের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল দুটির অ্যাক্সিলারেশন, নিয়ন্ত্রণ, সাসপেনশন পারফরম্যান্স ও রাইডিং কমফোর্ট সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নেন। শহরের দৈনন্দিন চলাচলের পাশাপাশি দীর্ঘ ভ্রমণ ও অ্যাডভেঞ্চার রাইডিংয়ের ক্ষেত্রে মোটরসাইকেলগুলোর সক্ষমতাও যাচাই করা হয়।
Hero Bangladesh-এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের রাইডারদের মধ্যে অ্যাডভেঞ্চার ও এক্সপ্লোরেশনের আগ্রহ দিন দিন বাড়ছে। Xpulse 200 সিরিজ সেই আগ্রহকে আরও এগিয়ে নিতে পারে। নতুন মোটরসাইকেল বাজারে আনার পাশাপাশি দেশের রাইডারদের মধ্যে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের সংস্কৃতি বিস্তৃত করাও তাদের লক্ষ্য।
মিডিয়া টেস্ট রাইডে অংশ নেওয়া প্রতিনিধিরা Xpulse 200 সিরিজের হ্যান্ডলিং, সাসপেনশন, পারফরম্যান্স এবং বিভিন্ন ধরনের রাস্তায় রাইডিং সক্ষমতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
Xpulse 200 সিরিজে যা থাকছে
Xpulse 200 4V ও Xpulse 200 4V Pro—দুই মডেলেই রয়েছে ১৯৯.৬ সিসির ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার ও অয়েল-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড ট্রান্সমিশন।
অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য মোটরসাইকেল দুটিতে রয়েছে রোড, অফ-রোড ও র্যালি—এই তিনটি ABS মোড। রয়েছে ডুয়াল-পারপাস টায়ার ও অ্যাডজাস্টেবল সাসপেনশন। পাশাপাশি LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, Class-D LED প্রজেক্টর হেডল্যাম্প ও LED DRL রয়েছে।
দীর্ঘ ও অ্যাডভেঞ্চার রাইডে ব্যবহারিক সুবিধার জন্য এতে ব্যাশ প্লেট, হ্যান্ডগার্ড এবং বাঞ্জি হুকসহ লাগেজ প্লেটও রয়েছে।
Hero Xpulse 200 4V-এর বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং Xpulse 200 4V Pro-এর বিশেষ মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা। উভয় মডেলের সঙ্গে দুই বছরের রেজিস্ট্রেশন সুবিধা বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে Hero Bangladesh।
‘Ride More. Explore More.’ দর্শনকে সামনে রেখে আয়োজিত এই মিডিয়া টেস্ট রাইডের মাধ্যমে দেশের রাইডারদের কাছে Xpulse 200 সিরিজের অ্যাডভেঞ্চার রাইডিং সক্ষমতা তুলে ধরার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































