তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ৯৪ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ১২ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ৪১ জন, আদাবর থানার ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১৫ জন রয়েছেন।
পুলিশ জানায়, নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের ছয়টি থানায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের তালিকায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের নাম রয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































