ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেপ্তার, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৫২ জন এবং উত্তরা বিভাগে ৭৪ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ এবং পাঁচটি মোবাইল ফোন রয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































