তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৭৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ২২:২৪
অ- অ+

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ১৮ জন, শেরেবাংলা নগর থানার ৪ জন, মোহাম্মদপুর থানার ২৭ জন, আদাবর থানার ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৮ জন এবং হাতিরঝিল থানার ১২ জন রয়েছেন।

তেজগাঁও বিভাগ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহেল, রিপন, মুক্তার হোসেন, রাহাত, শাহ আলম, সাঈদ মিয়া, জবরুল সরদার, শাহ পরান, আল আমিন, রানা, কাশেম, সাজু, আব্বাস, রুহুল আমিন, মনির, রাজু মিয়াসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটিতে মরক্কোর টিনেজার আইয়ুব বুয়াদ্দি
কক্সবাজারে ট্রলারডুবি: নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা