ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৪:০৪
অ- অ+

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

কর্মকর্তারা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্তের পরই বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ দেশে টানা ১০ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা