আপিল বিভাগে বিচারপতি হাবিবুল গনিকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪১
অ- অ+

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে তাঁর শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি এত দিন হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালক আটক, তদন্ত কমিটি গঠন
সুনামগঞ্জে ওয়ারিশ আলী হত্যায় ২ জনের যাবজ্জীবন
বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ৯৪ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা